চলে গেলেন তরুণ চিকিৎসক ডা. ইমরান রিফাত
মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ডা. ইমরান রিফাত। আজ শনিবার (৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। ডা. ইমরান রিফাত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ছিলেন মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখা। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিএমএ।
ডা. ইমরান রিফাতের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬