০৫ অগাস্ট, ২০২১ ১০:০০ এএম

তদন্তে প্রাভা হেলথের যেসব অনিয়ম পেলো স্বাস্থ্য অধিদপ্তর

তদন্তে প্রাভা হেলথের যেসব অনিয়ম পেলো স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথের করোনা পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া, ভুল রিপোর্ট দেওয়াসহ সুনির্দিষ্ট অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি সরেজমিনে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের সন্ধান পেয়েছে।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘প্রাভা হেলথে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি সরেজমিনে তদন্তের সময় প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম দেখতে পান, যা তদন্ত কমিটির নিকট অগ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়েছে। নিম্নে তা প্রদত্ত হলো।’

১. স্যাম্পল কালেকশন বুথে পৃথক ভনিং এবং ডফিং রুম থাকার নিয়ম থাকলেও প্রতিষ্ঠানটিতে একই রুমে ভনিং ও ডফিং করা হচ্ছে—যা অগ্রহণযোগ্য।

২. প্রতিষ্ঠানে আগত প্রত্যেক বিদেশগামী যাত্রীদের নিকট থেকে করোনা পরীক্ষা বাবদ সবোর্চ্চ মূল্য ২৫০০ টাকা গ্রহণ করা সত্ত্বেও অতিরিক্ত আরও ১৫০ টাকা রেজিস্ট্রেশন বাবদ নেওয়া হচ্ছে, যা তদন্ত টিমের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে।

৩. আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত একজন চিকিৎসকের স্বাক্ষর থাকা আবশ্যক। কিন্তু প্রতিষ্ঠানটি কর্তৃক প্রদত্ত আরটি-পিসিআর রিপোর্টে কোন চিকিৎসকের স্বাক্ষর ছিল না, যা অগ্রহণযোগ্য।

৪. প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে OUR PARTNER হিসাবে WHO এর লোগো ব্যবহার করেছে, এ বিষয়টির জবাব চাওয়া হলে প্রতিষ্ঠান বিষয়টি জবাব না দিয়ে তাদের ওয়েবসাইট OUR PARTNER শব্দটি পরিবর্তন করে OUR Corporate Clients লিখে ওয়েবসাইটে পরিবর্তন এনেছেন যা অনন্ত কমিটির কাছে অগ্রহণযোগ্য হিসাবে প্রতীয়মান হয়েছে।

‘এমতাবস্থায় তদন্ত কমিটি কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদনের আলোকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক