০৪ অগাস্ট, ২০২১ ০৮:২৫ পিএম

৩০ অক্সিজেন প্লান্ট কেনার প্রস্তাবে অনুমোদন

৩০ অক্সিজেন প্লান্ট কেনার প্রস্তাবে অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ও ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদা বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগের ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার (৪ আগস্ট) বিকেলে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ‘২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভা ও ২৬তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা’ কমিটির অনলাইন বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভায় একটি প্রকল্প এসেছিল। প্রকল্পটি টেবিলে উপস্থাপিত হয়েছে। এটি হচ্ছে অক্সিজেন ক্রয় সংক্রান্ত বিষয়, এটি আমরা অনুমোদন দিয়েছি।’

‘তবে অক্সিজেন প্ল্যান্টের জন্য পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, এটার অর্থিক পরিমান ও চাহিদা আজকে বিবেচিত হয়নি। এটা আমরা নীতিগত অনুমোদন দিয়েছি। অর্থাৎ এর আর্থিক বিষয়টি পরবর্তীতে অনুমোদনের জন্য আসবে। এর দাম ও অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তী সভায় পাবো এবং তা বিবেচনা করব’, যোগ করেন অর্থমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা যায়, ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঁচটি, খাদ্য মন্ত্রণালয়ের দুইটি, শিল্প মন্ত্রণালয়ের দুইটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রস্তাবনা ছিল। এসব প্রস্তাবের মধ্যে মোট ৯টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৩৪২ কোটি ৮০ লাখ ২ হাজার ১৭৬ টাকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক