০২ অগাস্ট, ২০২১ ০৩:৫৫ পিএম

করোনায় গণস্বাস্থ্যের ডা. নাজিব মোহাম্মদের মৃত্যু

করোনায় গণস্বাস্থ্যের ডা. নাজিব মোহাম্মদের মৃত্যু
অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ।

আজ সোমবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

ডা. নাজিব মোহাম্মদ ছিলেন বাংলাদেশের আইসিইউ চিকিৎসা ব্যবস্থার অন্যতম একজন প্রথিতযশা চিকিৎসক। গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ প্রতিষ্ঠায় ও তার ভূমিকা অনস্বীকার্য। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. নাজিব মোহাম্মদ। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক