০২ অগাস্ট, ২০২১ ০২:২৪ পিএম

অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের টিকা দিতে সুপারিশ

অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের টিকা দিতে সুপারিশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অন্তঃসত্ত্বা নারী এবং দুধ পান করানো মাকে করোনাভাইরাস প্রতিরোধক টিকা দিতে সুপারিশ করেছে জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ)।

আজ সোমবার (২ আগস্ট) এ সিদ্ধান্ত দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত এ কমিটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমিটির অন্যতম সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ।

তিনি বলেন, ‘আমাদের কাছে সরকার টিকা নিয়ে নানা পরামর্শ চায়। আমরা পরামর্শ দিই। এরই ধারাবাহিকতায় আজ গর্ভবর্তী এবং দুধ পান করাচ্ছেন এমন মায়েদের টিকা দেওয়ার প্রসঙ্গ আসে।’

‘স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায়, টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও এসেছিলেন আমাদের সভায়। তিনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গর্ভবতী ও দুধপান করানো মায়েদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরেন। তার আলোকে আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সদ্য মা এমন নারীদের করোনার টিকা দেওয়া যাবে। এখন এটা সরকারের সিদ্ধান্তের বিষয় তারা টিকা দেবেন কিনা’ যোগ করেন অধ্যাপক ডা. বেনজীর আহমেদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক