১৫ জুলাই, ২০২১ ১০:১৮ পিএম

করোনায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন তিন শতাধিক

করোনায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন তিন শতাধিক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহামারি করোনাভাইরাসের মধ্যে দেশে দেখা দিয়েছে ডেঙ্গুজ্বরের প্রকোপ। রাজধানীসহ সারাদেশে মশাবাহিত এ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন শিশুসহ বিভিন্ন বয়সের তিন শতাধিক মানুষ। বর্তমানে রাজধানীর সরকারি হাসপাতালে ২৯৯ জন এবং বেসরকারি হাসপাতালে চারজনসহ মোট ৩০৩ জন রোগী চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৫জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮১। তাদের মধ্যে রাজধানীতে ৭৯ জন ও ঢাকার বাইরে দুজন চিকিৎসাধীন আছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ৬৬ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৫ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৯৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯০ জন।

চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১৫ জুলাই পর্যন্ত ৬২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গুজ্বর
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক