১৩ জুলাই, ২০২১ ০৮:৪৪ পিএম

চলে গেলেন পাবনা বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম

চলে গেলেন পাবনা বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম
ডা. শহীদুল ইসলাম রাতুল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রাতুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘কয়েকদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ডা. শহীদুল ইসলাম। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরপর করোনাভাইরাস পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ডা. শহীদুল ইসলাম ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ৩৬তম ব্যাচের শিক্ষার্থী। ২০১৩ সালের অক্টোবর মাসে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে-এক মেয়ে, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা.শহীদুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক