০৯ জুলাই, ২০২১ ০৩:২১ পিএম

সাত নার্সিং কর্মকর্তাকে বদলি

সাত নার্সিং কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সাত নার্সিং কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নার্সিং কর্মকর্তাদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও প্রতিষ্ঠানে বদলিপূর্বক পদায়ন বা ন্যস্ত করা হলো।’

বদলি হওয়া নার্সিং কর্মকর্তারা হলেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক আফরোজা বেগম ও যশোর সিভিল সার্জন অফিসের পাবলিক হেলথ নার্স রোকেয়া বেগমকে যথাক্রমে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাপতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক খন্দকার সুফিয়া আক্তার বানু, গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে উপ-সেবা তত্ত্বাবধায়ক রেহেনা আক্তার খাতুন ও কুর্মিটোলা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক মোছা. দেলোয়ারা বেগমকে যথাক্রমে তিনজনকে একই প্রতিষ্ঠানের সেবা তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিসের পাবলিক হেলথ নার্স মোসাম্মৎ ফজিলাতুন নেছা ও সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ডা. শারমিন আহমেদ কণাকে যথাক্রমে ঝালকাঠি ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি ও পদায়ন
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক