০৯ জুলাই, ২০২১ ০১:০১ পিএম

বেসরকারি চিকিৎসকদেরকে টিকার আওতায় আনার দাবি বিএনজিডিএর

বেসরকারি চিকিৎসকদেরকে টিকার আওতায় আনার দাবি বিএনজিডিএর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদেরকে করোনাভাইরাসের টিকার আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নন-গভঃ ডক্টরস অ্যাসোসিয়েশন (বিএনজিডিএ)।

আজ শুক্রবার ( ৯ জুলাই) সকালে বিএনজিডিএর সভাপতি ডা. খালেদ শওকত আলী ও সাধারণ সম্পাদক ডা. মো. ওবায়দুর রহমানের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের এই বিশাল জনগোষ্ঠীকে কোভিড টিকার আওতায় নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।’

এতে আরও বলা হয়েছে, ‘গত ৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন বিএনজিডিএর দৃষ্টি গোচর হয়েছে। অবাক করার মত বিষয় পরিলক্ষিত হয় যে, দেশের ৭০-৭৫% জনগোষ্ঠীকে কোভিড- ১৯ এর আপদকালিন চিকিৎসা সেবা দেওয়া বেসরকারি চিকিৎসকরা কোভিড টিকার আওতার বাহিরে, এটা অত্যন্ত দুঃখজনক। সিংহভাগ বেসরকারি চিকিৎসক সমাজকে এড়িয়ে এভাবে একটি টিকাদান কর্মসূচি কতটুকু সাফল্যের মুখ দেখবে তা নিয়ে আমরা সন্দিহান, কারণ যেখানে দেশের শতকরা ৭৫ ভাগ মানুষ বেসরকারি চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন, সেখানে এই সেবাদাতা চিকিৎসকরা নিজেও যে সুপার স্পেডার হতে পারেন তা সবারই জানা। তাছাড়া এই বৃহৎ চিকিৎসক গোষ্ঠীকে ব্যাতিরেকে দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও অসম্ভব।’

অনতিবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করে বেসরকারি চিকিৎসকদেরকে কোভিড টিকার আওতায় নিয়ে আসার জোড় দাবি জানিয়েছে বিএনজিডিএ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক