৩০ জুন, ২০২১ ০৪:০২ পিএম

পরিস্থিতির আলোকে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরিস্থিতির আলোকে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতির আলোকে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হতে যাওয়া লকডাউনের সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার (৩০ জুন) সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।

এর আগে সংক্রমণ রোধ করতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সাতদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে।

সরকারি ‘বিধি-নিষেধ’ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব এবং আনসার সদস্যরা। অতি জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না।

মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচলে ‘বিধি-নিষেধ’ আরোপ করে ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও স্পটে বসে খাওয়া যাবে না।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ‘বিধি-নিষেধ’ আরোপ করা হলো। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কঠোর লকডাউন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক