রামেকে একদিনে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন নয়জন এবং করোনা উপসর্গে ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নয়জনের মধ্যে নাটোরের দুইজন, চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও তিনজন রাজশাহীর বাসিন্দা ছিলেন। অপরদিকে উপসর্গ নিয়ে রাজশাহীর আরও নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন ও নওগাঁর দুইজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮২ জন ও উপসর্গ নিয়ে ২৭৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৫৯ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪