২৬ জুন, ২০২১ ১২:৪৬ পিএম

ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। আজ শনিবার (২৬ জুন) লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু নতুন করে আবারও কঠোর লকডাউনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি। এমতাবস্থায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা চলছে। আগামী দু-তিন দিনের মধ্যে সরকারের ওপর মহলে আলোচনার পর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘করোনা সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। আজকেই (গতকাল) ২১ শতাংশের বেশি ছিল। ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। এর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শিক্ষা প্রতিষ্ঠান
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক