দুই মাস পর ভারতে করোনায় দৈনিক মৃত্যু দেড় হাজারের ঘরে
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৮৭ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৮৩ হাজার ৪৯০ জন। এ সময় ৬২ হাজার ৪৮০ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রায় দুই মাস পর ভারতে করোনায় মৃত্যু দেড় হাজারের ঘরে নেমেছে। আজ সাড়ে ৬২ হাজারের মত মানুষের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ৮৫ লাখ ৬৪৭ জন।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেশের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমল গত ২৪ ঘণ্টায়। তবে গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে। শুক্রবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। প্রায় দু’মাস পর দেশের দৈনিক মৃত্যু এতটা কম হল।
গত ১৮ এপ্রিল শেষ বার দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন। তারপর থেকে যত দিন গিয়েছে, তত বেড়েছে দৈনিক মৃত্যু। মহারাষ্ট্র, বিহারের মতো রাজ্যগুলি কোভিডে পুরনো মৃত্যু পর্যালোচনা করায় গত সপ্তাহে মাত্রা ছাড়া হয়েছিল দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় অনেকটাই তা কমেছে। এ নিয়ে করোনাভাইরাস মোট প্রাণ কাড়ল ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জনের।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই কম। তামিলনাড়ুতে তা ২১০ এবং কর্নাটকে ১৩৮। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেমেছে ১০০-র নীচে। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যু ৫০-এর বেশি হলেও, বাকি সব রাজ্যে তা ৫০-এর নীচে।
নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত এক মাস ধরেই কমছে। কমতে কমতে তা নেমে এসেছে ৮ লক্ষের নীচে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন। পাশাপাশি দেশের দৈনিক সংক্রমণের হারও নেমেছে ৪ শতাংশের নীচে।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪