১৫ জুন, ২০২১ ০৩:১৯ পিএম

সংক্রমণ পরিস্থিতি দেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিষয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

সংক্রমণ পরিস্থিতি দেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিষয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (১৫ জুন)স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংক্রমণ হার ও সার্বিক করোনা পরিস্থিতি দেখে পর‌ীক্ষা হওয়া, না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

এর আগে গত রোববার করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা ভুল পথে যাবেন না। আপনারা বাড়িতে নিজেরা নিজেদেরকে সুস্থ রাখার শারিরীক ও মানসিকভাবে সেটির জন্য কাজ করুন। কোনো খারাপ কিছুতে নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। পরীক্ষা হবে কি হবে না সেটি পরের কথা। নিজেরা নিজেদেরকে যতটুকু পাঠ্যক্রমে সাথে রাখা সম্ভব সেটি করুন। পরীক্ষা একবছর না দিলে জীবনে এমন কোন বিরাট ক্ষতি হয়ে যাবে না।’

১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল। কিন্তু সীমান্ত এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। একইসঙ্গে অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে এবং নতুন পদ্ধতি বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ডা. দীপু মনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক