১০ জুন, ২০২১ ১০:৪৭ এএম

সাস্টের প্রথম প্রফ পরীক্ষার ফল আগামী সপ্তাহে

সাস্টের প্রথম প্রফ পরীক্ষার ফল আগামী সপ্তাহে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০১৮-২০১৯ সেশনের এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সাস্টের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মঈনুল হক।

আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

অধ্যাপক ডা. মঈনুল হক বলেন, ‘সামনের সপ্তাহের মধ্যে প্রথম প্রফেশনাল পরীক্ষার রেজাল্ট হয়ে যাবে। তবে আগামী সপ্তাহের কোন দিন দেওয়া হবে সুনির্দিষ্ট করে তা বলতে পারছি না।’

এর আগে এ বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ২০১৮-১৯ সেশনের এমবিবিএস প্রথম প্রফেশনাল লিখিত ও মৌখিক পরীক্ষা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত