০৬ জুন, ২০২১ ০৪:৫৪ পিএম

বিএসএমএমইউতে এফসিপিএস কোর্সে ৬৫ চিকিৎসকের যোগদান

বিএসএমএমইউতে এফসিপিএস কোর্সে ৬৫ চিকিৎসকের যোগদান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২১ শিক্ষাবর্ষের এফসিপিএস পার্ট-২ এর সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ৬৫ জন চিকিৎসকের নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রসুল আমিন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, জানুয়ারি-২০২১ শিক্ষাবর্ষের এফসিপিএস পার্ট-২ এর সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির নিমিত্তে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত ৬৫ জন সরকারি ও আর্ম ফোর্সেস শিক্ষার্থীগদের যোগদান গৃহীত হয়েছে। 

এদের মধ্যে ৪২ জন অবস অ্যান্ড গাইনী, ১৬ জন সার্জারি, চারজন অটোল্যাংগোলজি, দুইজন অ্যানেসথেসিওলজি এবং একজন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে যোগদদান করবেন।

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক