০৫ জুন, ২০২১ ০৫:২৪ পিএম

দেশে ১৭ জনের দেহে ভারতীয় ধরন ‘ডেল্টা’ শনাক্ত

দেশে ১৭ জনের দেহে ভারতীয় ধরন ‘ডেল্টা’ শনাক্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১০ জন ও গোপালগঞ্জ জেলার তেলিভিটা গ্রামে সাতজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরণ ‘ডেল্টা’ শনাক্ত হয়েছে।

আজ শনিবার (৫ জুন) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম ও গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. শহিদুল ইসলাম বলেন, ‘১০ জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার আশঙ্কায় রাজধানীর আইডিইসিআরে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আক্রান্তদের ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এখনো তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পরীক্ষার ফলাফল পাওয়ার পর তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।’

এদিকে, গোপালগঞ্জ সদর থানার বোলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামের সাতজনের ভারতীয় ধরণ ডেল্টা শনাক্ত হয়েছে। এর আগে গত ২৬ মে তেলিভিটা গ্রামের ১১ জনের নমুনা সংগ্রহ করে আইসিডিডিআর'বি তে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সাতজনের ডেল্টা শনাক্ত হলো।

জেলা প্রশাসন জানিয়েছে, ‘আগে থেকেই সদরের বোলতলী, শাখপাড়, শাহাপুর ইউনিয়নে লকডাউন চলছে। তবে এ ঘটনার পর তেলিভিটা গ্রামে লকডাউন অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক