বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ছাড়াল
মেডিভয়েস ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদান চলছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৪৯৪ জন এবং প্রাণ হারিয়েছেন ৩৭ লাখ ছয় হাজার ৫৬৩ জন।
আজ বৃহস্পতিবার (০৩ জুন) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৬৬৪ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ব্রাজিল আছে, ফ্রান্সের অবস্থান চতুর্থ, তুরস্ক পঞ্চম, রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে আছে। তালিকায় ৩৩তম অবস্থানে আছে বাংলাদেশ।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫ জন। মারা গেছেন ছয় লাখ ১১ হাজার ২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মারা গেছেন ১২ হাজার ৯৬৪ জন এবং আট লাখ চার হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা