৩০ মে, ২০২১ ০৩:১৪ পিএম

রাতে আসছে না ফাইজারের এক লাখ ডোজ টিকা 

রাতে আসছে না ফাইজারের এক লাখ ডোজ টিকা 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাতে ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালানে যে এক লাখ ডোজ করোনার টিকা আসার কথা ছিল তা আসছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে বলে জানানো হয়েছে। 

আজ রোববার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানান।

তিনি বলেন, ‘আজ কোভ্যাক্স থেকে ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালান আসার কথা ছিল। কিন্তু এখনও আমরা তার ফ্লাইট শিডিউল পাইনি। কোভ্যাক্স থেকে ফাইজারের ভ্যাকসিন আজ বাংলাদেশ পাচ্ছে না। কিছুটা দেরি হতে পারে। ফাইজারের টিকা আসতে অন্তত ১০ থেকে ১২ দিন সময় লেগে যেতে পারে।’

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘প্রথম যে ফাইজারের ভ্যাকসিনের চালান আনা হচ্ছে তার সংখ্যা হলো এক লাখ ছয় হাজার। এই ভ্যাকসিন আসার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে, ভ্যাকসিনটি কীভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে।’

রোবেদ আমিন আরও বলেন, ‘ফাইজারের ভ্যাকসিনটি অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত হিমায়িত অবস্থায় দিতে হয়, মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস ছাড়া এটি রাখাও যায় না, দীর্ঘ সময় থাকবেও না। ফলে ভ্যাকসিনটি আমাদের কাছে আসার পরেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে কখন-কাকে এই ভ্যাকসিন দেওয়া হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ‘জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার কোভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাবে বলে নিশ্চিত করা হয়েছে। টেলিফোনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’

তবে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, ২ জুনের আগেই রবিবার (৩০ মে) এ টিকা আসছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক