২৭ মে, ২০২১ ০১:১৮ পিএম

লাইফ সাপোর্টে স্বাস্থ্যমন্ত্রীর মা

লাইফ সাপোর্টে স্বাস্থ্যমন্ত্রীর মা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর এ.এম.জেট হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। বর্তমানে তাঁর অবস্থা সংকাটপন্ন।

আজ বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছুদিন ধরে এজমার সমস্যা বেড়েছিল। তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতাও যোগ হয়েছে।’

এর আগে ২৫ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর মা শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি নিয়মিতভাবে একজন চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন। এবার তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে ওই চিকিৎসকের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মায়ের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জ জেলার স্থানীয় আওয়ামী লীগ নেতারাও ফৌজিয়া মালেকের আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক