একদিনে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৭
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৮ জনে। এ সময় আরও এক হাজার ৪৯৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ বুধবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৮৬টি করোনা পরীক্ষাগারে ১৬ হাজার ৩৪২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৬ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩টি। পরীক্ষায় আরও এক হাজার ৪৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৯৩ হাজার ৬৯৩ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৭ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন। তাঁদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে মধ্যে পুরুষ নয় হাজার ৫ জন (৭২ দশমিক ২৮ ভাগ) ও নারী তিন হাজার ২৯৪ জন (২৭ দশমিক ৭২ ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৩৩ হাজার ৮৬৬ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার নয় দশমিক ১১ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৬ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৭ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচ জন, চট্টগ্রামে আট জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
প্রসঙ্গত, গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ কোটি ৮৫ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ৩৫ লাখের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫ কোটির অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছরের ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪