২৫ মে, ২০২১ ০৪:৫৭ পিএম

স্বাস্থ্যের সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুনকে বদলি

স্বাস্থ্যের সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুনকে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব বেগম আছিয়া খাতুনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।

আজ মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার গত ২৫ মে ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৩৮.১৯.০০১.২০-২৬৫ নং প্রজ্ঞাপনমূলে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম আছিয়া খাতুন (পরিচিতি নং-১৬৭৪৭)-কে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ২৫ মে ২০২১ দুপুরে এ বিভাগ থেকে নির্দেশক্রমে অবমুক্ত করা হলো।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব ও স্বাস্থ্যের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক