করোনায় প্রণোদনা পাচ্ছেন আরও ১৩৪ নার্স
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত ১৩৪ জন নার্সকে দুই মাসের মূল বেতনের সমপরিমান প্রণোদনা দিচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
সোমবার (২৪ মে) অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত নার্সিং কর্মকর্তা বা কর্মচারীদের মাসের মূল বেতনের সমপরিমান প্রণোদনার অর্থ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকা হতে প্রদানের নির্দেশনার আলোকে মনোনীতদের নামের তালিকা নিম্মে প্রদত্ত হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘উপরোক্ত ১৩৪ জন নার্সের দুই মাসের মূল বেতনের সমপরিমান অর্থ মন্ত্রণালয় কর্তৃক মঞ্জুরী পূর্বক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রধান প্রাতিষ্ঠানিক কোডে অর্ন্তুভুক্ত করায় উক্ত অর্থ সরকারি খাত থেকে যথাযথ প্রক্রিয়ায় উত্তোলন পূর্বক পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মোবাইল নম্বর ০১৭১৮৬১৯৬৭৫-তে যোগাযোগ করিলে প্রণোদনার অর্থ প্রাপ্তির তারিখ বা সময় জানা যাবে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রশাসন বিভাগের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত দেশের ২২টি হাসপাতালে কর্মরত দুই হাজার ৬৭৯ জন নার্স দুই মাসের মূল বেতন বা ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকা প্রণোদনা দিয়েছে সরকার।
-
১৭ অক্টোবর, ২০২১
-
২৫ মে, ২০২১
-
২২ এপ্রিল, ২০২১
-
১৬ ডিসেম্বর, ২০২০
বিজয় দিবসে চিকিৎসক ভাবনা
কিছু চিকিৎসকের অবহেলায় যেন পুরো চিকিৎসক সমাজ ক্ষতিগ্রস্ত না হয়
-
১২ ডিসেম্বর, ২০২০
-
০৮ অগাস্ট, ২০২০
-
৩০ জুন, ২০২০