১৭ অক্টোবর, ২০২১ ০২:০৮ পিএম

প্রণোদনার দাবিতে রমেক পরিচালকের কার্যালয় ঘেরাও নার্সদের

প্রণোদনার দাবিতে রমেক পরিচালকের কার্যালয় ঘেরাও নার্সদের
রমেক হাসপাতালের পরিচালকের রুমের সামনে নার্সদের বিক্ষোভ।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত নার্সদের প্রণোদনার টাকার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিমকে অবরুদ্ধ করেছে নার্সরা।

আজ রোববার (১৭ অক্টোবর) সকাল রমেক হাসপাতালের পরিচালকের রুমের সামনে এসব কর্মসূচি পালন করেন তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নার্সরা।

এসময় রমেক হাসপাতালের নার্স নেতা ফোরকান আলী বলেন, ‘আমরা দাবি আদায়ে লক্ষে এখানে আসছি। রংপুর মেডিকেল কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা আরও চার-পাঁচ মাস আগে প্রণোদনার টাকা হাতে পেয়েছেন। কিন্তু নার্সদের প্রণাদনার জন্য গত মাসের ২২ তারিখ রমেক পরিচালক দপ্তর থেকে একটি চিঠি আসে। এরপর আমরা সেই চিঠিটি প্রেরণ করি, এ চিঠির অগ্রগতি অর্ধবধি ৫ ভাগও আগায়নি। অথচ এই মাসের ১৫ তারিখ ছিল এই চিঠির শেষ সময়। এরপর হাসপাতালের উপপরিচালক চিঠির সময় বাড়িয়ে নিয়েছেন, পরে পরিচালক ওই চিঠিকে নিম্নগামি করে দেন। প্রণোদনার টাকার বিষয়ে পরিচালকের কাছে জানতে চাইলে তিনি নার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’

ডা. রেজাউল করিম বলেন, ‘এ চিঠি উত্তর আমাদের কাছে তৈরি করা আছে, আজকের মধ্যে পাঠানো হবে। এ ছাড়া আপনাদের কোনো দাবি থাকলে, জানাতে পারেন। আর যদি কোনো দাবি না থাকে, তাহলে আমি উর্ধ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনাদের এ বিষয়ে সমাধানের চেষ্টা করবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক