৩০ জুন, ২০২০ ১০:০৪ এএম

চিকিৎসকদের ৫০ ভাগ বেতন বাড়ালো ঘানা, কর মওকুফ

চিকিৎসকদের ৫০ ভাগ বেতন বাড়ালো ঘানা, কর মওকুফ

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সামনের সাড়িতে থাকা চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ঘানা। আফ্রিকার এ দেশটিতে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা আগামী তিন মাস জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর বিশেষ আর্থিক সুবিধা পাবেন বলে ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দেশটির প্রেসিডেন্ট নানা আকুফো-আদোর বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

প্রেসিডেন্ট নানা ঘোষণায় জানান, এই তিন মাসে স্বাস্থ্যকর্মীদের বেতন পঞ্চাশ ভাগ বৃদ্ধি করা হবে। এছাড়া বেতনের উপর তাদের করও আদায় করতে হবে না।  

তিন মাস আগে ঘানায় প্রথম করোনা শনাক্ত হয়। তখন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য এমন প্রণোদনা দিয়েছিল দেশটির সরকার। রোববার রাতে এক ঘোষণায় সেটি আরও তিন মাস বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট নানা।

এদিন টিভি চ্যানেলে এক ভাষণে ঘানার প্রেসিডেন্ট জানান, মহামারী মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে এই বাড়তি আর্থিক সুবিধা দেয়া হলো।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও