মহামারীতে ভারতে মৃত্যু ছাড়াল ৩ লাখ
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে মৃত্যুর সংখ্যা ছাড়াল তিন লাখ। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও চার হাজার ৪৫৫ জন।
আজ সোমবার (২৪ মে) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটি এখন পর্যন্ত দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন প্রাণঘাত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিন লাখ তিন হাজার ৭৫১জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন দুই কোটি ৩৭ লাখ ২৮ হাজার ১১ জন।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ তিন হাজার ৭৫১ জনের।
তবে দেশটির গণমাধ্যম বলছে, আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকৃত পক্ষে আরও অনেক বেশি। সরকার চাপের মুখে এ সংখ্যা কমিয়ে বলছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা