বিএসএমএমইউতে গাইনি অ্যান্ড অবস সাব-স্পেশালিটিতে আবেদন শুরু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গাইনি ও অবস বিভাগের সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো. রসুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।
সাব-স্পেশালিটিগুলো হলো: ক. রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, খ. ফেটো মেটার্নাল মেডিসিন, গ. গাইনিকোলোজিক্যাল অনকোলজি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস/এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি) ডিগ্রিপ্রাপ্ত সরকারি, বিএসএমএমইউ এবং বেসরকারি প্রার্থীগণের নিকট থেকে জুলাই-২০২১ সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা (ব্লক-বি, ৩য় তলা, কক্ষ নম্বর-২৩৮) থেকে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট: www.bsmmu.edu.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
আগামী ৩১ মে দুপুর ২টার মধ্যে পূরণ করা আবেদনপত্র, প্রয়োজনীয় কাজগপত্র এবং পূবালী ব্যাংকের শাহবাগ শাখায় ‘বিএসএমএমইউ অ্যাডমিশন ফান্ড হিসাব নম্বর-০১৯৪৭১০২০০১৭৩১’ এ তিন হাজার টাকা জমাদানের রশিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে।
এতে আরও বলা হয়েছে, প্রতিটি সাব-স্পেশালিটিতে সরকারি দুটি, বিএসএমএমইউ একটি এবং বেসরকারি একটি আসন বরাদ্দ আছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫