২০ মে, ২০২১ ১২:২৮ পিএম

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন অধ্যাপক ডা. আমজাদ

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন অধ্যাপক ডা. আমজাদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক ও আর্থোপ্লাস্টি সেন্টারের চিফ কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে এ পদক পেয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া বিভিন্ন বিষয়ে অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), শহীদ আহসান উল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি), মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি), গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি)। 

গবেষণা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

অধ্যাপক আমজাদ হোসেনের বর্ণাঢ্য কর্মজীবন

সার্কভুক্ত ৮টি দেশের অর্থোপেডিক সার্জনদের সংগঠন অর্থোপেডিক অ্যাসোসিয়েশন অব সার্ক কান্ট্রিজের সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ডা. আমজাদ হোসেন । 

স্বাধীনতাযুদ্ধের সময় উরুতে গুলিবিদ্ধ হয়ে ভারতের সামরিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে দেশে আসা আন্তর্জাতিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ডা. আর জে গাস্টের অধীনে অর্থোপেডিক চিকিৎসা শুরু করেন।

তাঁর নেতৃত্বে দেশে কোমর ও হাঁটু প্রতিস্থাপন (হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট) সার্জারিতে এসেছে বৈপ্লবিক সাফল্য। আন্তর্জাতিক মান বজায় রেখে এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি এ ধরনের সার্জারি সম্পন্ন করেছেন এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা চিকিৎসক।

স্বাধীনতা পুরস্কার পাওয়ায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনকে মেডিভয়েসের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাধীনতা পুরস্কার
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক