ভারতে করোনায় আরও ৩৮৭৪ জনের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৮৭৪ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ ৮৭ হাজার ১২২ জন। এ সময় দুই লাখ ৭৬ হাজার ১১০ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতে আজ প্রায় তিন লাখের মত নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৪৪০ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৪৪০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লক্ষ ৫৫ হাজার ১০ জনের। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। এ নিয়ে পর পর দু’দিন ২০ লক্ষের বেশি করোনা পরীক্ষা হল ভারতে।
ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত এক সপ্তাহের বেশি সময় দেশে আক্রান্তের থেকে সুস্থ হচ্ছেন বেশি। যার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন। দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল জানুয়ারিতে। জানুয়ারি, ফেব্রুয়ারিতে যত লোক রোজ টিকা পেতেন এখন তার থেকে অনেক কম সংখ্যক লোক টিকা পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১২ লক্ষ ৪৯০ জন। এখনও অবধি দেশে টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৭০ লক্ষ।’
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া।
এদিকে দেশটির শীর্ষ কয়েকটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে