০৮ মে, ২০২১ ০২:৫৪ পিএম

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আজ শনিবার (৮ মে) আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া এক স্যাম্পল পরীক্ষা করে ভারতীয় এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্টটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। এ ভ্যারিয়েন্টটিকে অতি সংক্রামক বলে মনে করা হচ্ছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এ ভ্যারিয়েন্ট ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।   

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক