২৬ এপ্রিল, ২০২১ ০৯:৩৫ এএম

করোনায় ডা. আশীষ কুমারের মৃত্যু

করোনায় ডা. আশীষ কুমারের মৃত্যু
ডা. আশীষ কুমার বণিক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন টঙ্গীর আহসান উল্লাহ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আশীষ কুমার বণিক।

রোববার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ডা. আশীষ কুমার বণিক করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ১৩ এপ্রিল উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তিনি আইসিইউতে ছিলেন। 

অবস্থার অবনতি হলে রোববার দুপুরে মারা যান ডা. আশীষ কুমার বণিক।

ডা. আশীষ কুমার বণিকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক