বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ২২ হাজার ছাড়াল
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ১৪ কোটি সাড়ে ৭৭ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৩১ লাখ ২২ হাজারের বেশি করোনা রোগী।
সোমবার (২৬ এপ্রিল) সকাল নয়টা ৫০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ২২ হাজার ৬৩৫ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ১২ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ২২৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ১৫২ জনের।
এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জনের শরীরে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১১৬ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৮৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৯২৫ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা