২৫ এপ্রিল, ২০২১ ০৯:৫৫ এএম

বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ছাড়ালো
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ১৪ কোটি সাড়ে ৬৯ লাখেরও বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৩১ লাখেরও বেশি করোনা রোগী।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার রোববার (২৫ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে। 

ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৫৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ১২ হাজার ৮১৭ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ১২ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ১৮৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাত লাখ ৩৮ হাজার ৯৪৯ জন করোনা শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১১ হাজার ১৩৮ জন রোগী। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৬৬৭ জন।

তারা জানিয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৬৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ লাখ ৮৫ হাজার ৬৬৫ জন।

এর পরই রয়েছে এশিয়ার জনবহুল দেশ ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায়ও রয়েছে দেশটি। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৬২১ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩০৯ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৮৭০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৩০ হাজার ২১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে তিন লাখ ৮৯ হাজার ৪৯২ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ২৭ লাখ ১১ হাজার ১০৩ জন মানুষ।

এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি। ওয়ার্ল্ডোমিটারের এই তালিকায় ৩৩তম অবস্থান আছে  বাংলাদেশ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও