২৩ এপ্রিল, ২০২১ ১০:৩৪ এএম

ভারতে করোনা হাসপাতালে আগুন, ১৩ রোগীর মৃত্যু

ভারতে করোনা হাসপাতালে আগুন, ১৩ রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিজয় বল্লভ করোনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইসিউতে ভর্তি থাকা অন্তত ১৩ রোগীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মহারাষ্ট্র। অভূতপূর্ব মাত্রায় সংক্রমণ বাড়তে থাকার মধ্যে এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।’

ওই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলিপ শাহ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আইসিইউতে রাত তিনটার দিকে আগুন লাগে। এতে ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল, তাঁদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও