রোমানিয়ায় হাসপাতালে আগুন, ৭ করোনা রোগীর মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: রোমানিয়ার করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) দেশটির বন্দর শহর কনস্টান্টায় এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, কনস্টান্টায় করোনারোগীদের যেখানে চিকিৎসা সেবা দেওয়া হতো সেখানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এ সময় সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১১৩ জন রোগী। এর মধ্যে ১০ জন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের নিচু ফ্লোর থেকে জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসছে রোগীরা এবং দমকল বাহিনীর সদস্য অনেককে বের করে নিয়ে আসছে।
হাসপাতাল থেকে সব রোগীদের বের করে আনার পর আগুন নেভানো হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনও তা জানা যায়নি।
এখনও আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অটিলা চেক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।
এর আগে গত বছরের নভেম্বরে দেশটিতে করোনা হাসপাতালে আগুনের ১০ জনের মৃত্যু হয়। জানুয়ারিতে অপর এক হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত হন পাঁচ জন।
করোনাভাইরাসে রোমানিয়ায় ৩৭ হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৪ হাজার মানুষ।
সূত্র: আলজাজিরা।
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী