করোনা থেকে সুরক্ষায় অবশ্যই ভ্যাকসিন নিতে হবে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার রোধে সামাজিক দূরত্ব ও মাস্কের ব্যবহারে আরো যত্নশীল হতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোববার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অফথালমোলজি বিভাগের থিসিস পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
বিএসএমএমইউ ভিসি বলেন, করোনাভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও কোভিড ১৯ এর ভ্যাকসিন অবশ্যই নিতে হবে।
এর আগে সকালে নিজ কার্যালয়ে প্রশাসনিক মিটিং এবং জুম এ্যাপসের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা এবং এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় অংশগ্রহণ করেন তিনি।
এদিকে বিএসএমএমইউর কনভেনশন সেন্টারে চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট এক হাজার ৫৯৬ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৫১৪ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮২ জন।
এ দিন পর্যন্ত বিএসএমএমইউতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৩ শত ৬০ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১১ হাজার ৩ শত ৮৯ জন।
এই কেন্দ্রে রোববার টিকা নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম গোল্লা, মাননীয় বিচারপতি মো. মইনুল হোসেন চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডা. আবুল বারাকাত ও তাঁর সহধর্মিনী ড. সাহিদা আখতার, বিশিষ্ট রাজনীতিবিদ জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ।
বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৭ এপ্রিল পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৩২ হাজার ৩ শত ৮৯ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১৫ এপ্রিল পর্যন্ত ৯০ হাজার ২ শত ৭ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
অন্যদিকে করোনা ইউনিটে আজ রবিবার ১৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৬৩ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৫ শত ৯৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭ শত ৮৫ জন। বর্তমানে ভর্তি আছেন ২০২ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন রোগী।
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
২৫ জানুয়ারী, ২০২৫
-
২৭ অগাস্ট, ২০২৪
-
২০ মে, ২০২৪
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক
‘খেয়াল রাখতে হবে, কোনো মেশিন যেন বাক্সবন্দি না থাকে’
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৪
-
০৮ জানুয়ারী, ২০২৪