মুজিবনগর দিবসের শপথ হোক বিএসএমএমইউকে এগিয়ে নেওয়ার: ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের শপথ হোক প্রত্যেকে তাঁর নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ও যথাযথভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, সেবা ও গবেষণায় সামনের দিকে এগিয়ে নেওয়ার।
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ শনিবার (১৭ এপ্রিল) সকালে বিএসএমএমইউর ‘বি’ ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
বিএসএমএমইউ ভিসি তাঁর বক্তব্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রোক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, অফিস প্রধান, পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন ডা. মিল্টন হলে সহযোগী অধ্যাপকদের সাথে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়ে কোভিড-১৯ পরিস্থিতিতে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবা কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। এছাড়া কেবিন ব্লকে রাউন্ড দেন উপাচার্য।
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
২৫ জানুয়ারী, ২০২৫
-
২৭ অগাস্ট, ২০২৪
-
২০ মে, ২০২৪
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক
‘খেয়াল রাখতে হবে, কোনো মেশিন যেন বাক্সবন্দি না থাকে’
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৪
-
০৮ জানুয়ারী, ২০২৪