১০ এপ্রিল, ২০২১ ০৯:৪৪ এএম

করোনায় চলে গেলেন ড. রফিক আহমেদ

করোনায় চলে গেলেন ড. রফিক আহমেদ
ড. এ কে রফিক আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক ড. এ কে রফিক আহমেদ।

আজ শনিবার (১০ এপ্রিল) ভোর চারটার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ সর্দি, কাশি ও জ্বরে ভূগছিলেন ড. রফিক আহমেদ। পরে করোনা পরীক্ষা করার জন্য নমুনা জমা দেওয়া হলে তাঁর করোনা পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। অবশেষে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ড. রফিক আহমেদ ছিলেন বিসিএস ১০তম ক্যাডারের কর্মকর্তা। তিনি ছিলেন ঢাকা কলেজ প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফারিয়া সুলতানার স্বামী।

তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্ল্যাহ খোন্দকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক