ভারতের একই হাসপাতালের ৩৭ চিকিৎসক করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনায় নাকাল ভারত। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এ অবস্থাতেই রাজধানী নয়া দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের ৩৭ জন চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৯ এপ্রিল) হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে একই সঙ্গে ৩৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩২ জনের দেহে মৃদু উপসর্গ দেখা দেওয়ায় বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। বাকি পাঁচ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
করোনা আক্রান্ত ৩৭ চিকিৎসকের প্রত্যেকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন গ্রহণ করেছিলেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
একই দিনে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৩৭ জন। যা গত চারমাসে শহরটির দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড। এর আগে ২০২০ সালের নভেম্বরে সর্বোচ্চ ৭ হাজার ৫৪৬ জন শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৬৫ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ কোটি ২৯ লাখ ২৮ হাজার জন। দেশটিতে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৫ হাজার ২১ জন। একদিনে মৃত্যুবরণ করেছে ৬৮৪ জন। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা