০৩ এপ্রিল, ২০২১ ১০:৩৩ এএম

এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত

এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

আজ শনিবার (৩ মার্চ) ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ৪ এপ্রিল-২০২১ থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি জানানো হবে।’

তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে ও নভেম্বর-২০২০ অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিবধি মেনে যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ৩১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা চার এপ্রিল হবে কিনা, আগামী শনিবার (৩ এপ্রিল) তা জানা যাবে।

এর আগে গত ১৫ মার্চ ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতে স্থগিত হয়ে যাওয়া নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চার এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা আগামী এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হবে। চার এপ্রিল থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।

প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা বেলা ২টায় শেষ হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অবজেক্টিভ স্ট্রাকচারড প্রাকটিক্যাল পরীক্ষা আগামী ২৫ এপ্রিল এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু হবে।

►বিজ্ঞপিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রফেশনাল পরীক্ষা
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত