২৪ মার্চ, ২০২১ ০১:২৯ পিএম

লকডাউনের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

লকডাউনের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আপাতত লকডাউনের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (২৪ মার্চ) সচিবলয়ে করোনা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর তাগিদ দিয়েছেন।

তিনি বলেন, টিকা নিলে আর পুনরায় সংক্রমিত হবে না এমন তথ্যে মানুষের মাঝে একধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল।  কিন্তু সেটি যে ভুল সেটি তারা এখন বুঝতে পেরেছে। সুতরাং করোনার ভ্যাকসিন নিলেই যে করোনা থেকে মুক্তি মিলবে সেটি একেবারেই ভুল।

দেশের সকল জনগণকে আবারও স্বাস্থ্যবিধী মেনে চলারা জন্য আহ্বান জানান মন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এখনও দেওয়া হয়নি। তবে সেটি খুব দ্রুতই শুরু হবে।

এছাড়া সকলকে নিয়ে সকলের সহযোগীতায় দেশকে করোনা মুক্ত করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক