১২ মার্চ, ২০২১ ১২:৪৫ পিএম

করোনায় চবি অধ্যাপকের মৃত্যু

করোনায় চবি অধ্যাপকের মৃত্যু
অধ্যাপক আ ন ম আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক আ ন ম আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে চট্টগ্রাম মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম।

তিনি বলেন, ‘গত ১০ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মুক্তাদির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক আব্দুল মুক্তাদির।’

এদিকে অধ্যাপক আব্দুল মুক্তাদিরের মৃত্যুতে চবির শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চবির উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পাশাপাশি আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক