এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৫১৫ জন।
আজ শুক্রবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৩ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী একজন। আর তাদের মধ্যে একজন বাড়ীতে এবং ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২১৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৬ হাজার ১১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৩২ হাজার ১৩৯টি। পরীক্ষায় আরও এক হাজার ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৫৫ হাজার ২২২ জন।
এ সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ২৫২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট পাঁচ লাখ নয় হাজার ১৭২ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ছয় দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭১ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় আট হাজার ৫১৫ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৪৪২ জন (৭৫ দশমিক ৬৫ ভাগ) ও নারী দুই হাজার ৭৩ জন (২৪ দশমিক ৩৫ ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪