১১ মার্চ, ২০২১ ০৩:৩৫ পিএম

করোনায় এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

করোনায় এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু
সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ গণমাধ্যমকে এমন খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ। এর মধ্যে গত ৭ মার্চ রাতে ঢাকার উদ্দেশে রওনা দিতে প্লেনে ওঠার সময় হাঁপিয়ে উঠেন তিনি। প্লেনে অসুস্থ বোধ করায় সেখান থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হন। ৮ মার্চ সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে তার ফলাফল পজিটিভ আসে। 

এর পর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এ অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে করোনার টিকা নিয়েছিলেন মাহমুদ উস সামাদ। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।

স্বাস্থ্যমন্ত্রীর শোক

এদিকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক