১১ মার্চ, ২০২১ ০১:৫৪ পিএম

বই মেলায় আসছে ডা. এমরানের ‘এনাটমি ডিসেকশন রুম’

বই মেলায় আসছে ডা. এমরানের ‘এনাটমি ডিসেকশন রুম’
এনাটমি ডিসেকশন রুম

মেডিভয়েস ডেস্ক: এসআই রশীদ কি পারবে রাতের আঁধারে ঢাকা শহরের বুকে ঘটতে থাকা ভয়ংকর রহস্যময় ঘটনাগুলোর সমাধান করতে? আবিদের সামনের বাসার জানালায় ভরদুপুরে দেখা দেওয়া কে ওই ছায়ামানবী? মুহূর্তের জন্য দেখা দিয়ে হঠাৎ করে যেন বাতাসে মিলিয়ে যায়! সেদিন রাতে কোন বিভৎস ঘটনার সাক্ষী হয়েছিল খুলনা মেডিকেল কলেজের এনাটমি ডিসেকশন রুম?

কনকনে শীতের গভীর রাতে বাস থেকে নেমে আর বাড়ি ফেরা হয়নি অভুক্ত ক্লান্ত শাহেদের। কারণটা আপনার জানতে ইচ্ছে হচ্ছে না? বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে নয়নপুর থেকে মানুষ হারিয়ে যাচ্ছে! নয়নপুরের আকাশে এ কিসের আলামত?

এসব প্রশ্ন ও রহস্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ডা. এমরান আহমেদের মৌলিক গল্প সংকলন ‘এনাটমি ডিসেকশন রুম’। শিখা প্রকাশনীর প্রকাশনায় বইটি ‘বইমেলা-২০২১’-এ প্রকাশিত হবে।

লেখক এমরান আহমেদ, পেশায় একজন চিকিৎসক। জন্ম ১৯৮৮ সালের ১৩ অক্টোবর কুষ্টিয়ায় নানা বাড়িতে। পড়াশোনার হাতেখড়িটা হয় বাবার কাছেই। খুলনা বিদুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, খুলনা নৌবাহিনী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন খুলনা মেডিকেল কলেজে। পরে একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করে সহকারী সার্জন পদে কুষ্টিয়ায় কর্মরত আছেন।

মহাকাশবিদ্যা, আর্কিয়োলজি নিয়ে তাঁর প্রচণ্ড আগ্রহ। মেডিকেলে পড়াশোনার সময় তাঁর লেখালেখির শুরু। বর্তমানে বিজ্ঞান চিন্তা, রহস্যপত্রিকাসহ বেশ কিছু স্বনামধন্য পত্রিকায় নিয়মিত লিখছেন। ‘মহাজাগতিক প্রাণের খোঁজে’ শিরোনামে তাঁর একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। অনুবাদ করেছেন ‘মাইল এইট্টি ওয়ান’ ও ‘আইসফল’ নামে দুটি বই।

এছাড়া বুয়েটের ট্রিপল ই বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদীর সাথে যৌথ সম্পাদনায়, ‘এলিয়েন: কল্পনা ও বাস্তব’ শিরোনামে একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। বই পড়তে, সংগ্রহ করতে, মুভি দেখতে ভালবাসেন এই তরুণ চিকিৎসক। তাঁর পুরনো অ্যান্টিক বইয়ের বেশ বড় একটি সংগ্রহ রয়েছে। ইচ্ছেটা তাঁর নিজের হাতে আকাশ ছোঁয়ার।

বাইয়ের বিবরণ

বইয়ের নাম: এনাটমি ডিসেকশন রুম

লেকক: এমরান আহমেদ

প্রকাশক: শিখা প্রকাশনী

প্রচ্ছদ : আর্নেস্ট ব্রডের বিখ্যাত তৈলচিত্র অবলম্বনে

মুদ্রিত মূল্য : ১৫০ টাকা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে বইমেলা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত