০৯ মার্চ, ২০২১ ০৯:৫২ পিএম

রাষ্ট্রপতি করোনার ভ্যাকসিন নেবেন আগামীকাল

রাষ্ট্রপতি করোনার ভ্যাকসিন নেবেন আগামীকাল
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামীকাল (বুধবার) ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন তিনি।

আজ মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) বিকেল ৫টায় বঙ্গভবনে টিকা নেবেন রাষ্ট্রপতি।’

গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন নেন। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক