শিশু রোগ বিশেষজ্ঞ জিয়াউল ইসলাম আর নেই
মেডিভয়েস রিপোর্ট: মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. জিয়াউল ইসলাম জিকো আর নেই।
আজ শনিবার (৬ মার্চ) দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবাশ্বিরা ইসলাম মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যায় ভূগছিলেন ডা. জিয়াউল ইসলাম। তিনি প্রথমে আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি হন। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত নয়টার দিকে মারা যান তিনি।
ডা. জিয়াউল ইসলাম ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ছিলেন ২২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা।
ডা. মো. জিয়াউল ইসলাম জিকোর মৃত্যুতে মৃত্যুতে শোকাহত মেডিভয়েস পরিবার। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬