২৫ ফেব্রুয়ারী, ২০২১ ১০:১৭ এএম

করোনায় ইবি অধ্যাপক সাইদুর রহমানের মৃত্যু

করোনায় ইবি অধ্যাপক সাইদুর রহমানের মৃত্যু
অধ্যাপক ড. সাইদুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি সাইদুর রহমানের সস্ত্রীক করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি তাঁকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১১ ফেব্রুয়ারি তাঁর অবস্থার উন্নতি হয়। সেদিন দুপুরের দিকে তাঁকে হাই ডেপেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে নেওয়া হয়।

কিছুটা সুস্থ হওয়ার পর ফের বেশ কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। স্পেশালাইজড হাসপাতালে গত তিনদিন আগে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় তাঁকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।

করোনায় ফুসফুস জটিলতার কারণে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বুধবার মাঝরাতে তাঁর অক্সিজেন সেচুরেশন খুবই কমে যায়। রক্তচাপও মারাত্মকভাবে কমে যায়। পরে কার্বন-ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার ভোরের দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক