২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:০৩ পিএম

করোনার টিকা নিলেন সাড়ে ২৬ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৬৬৯

করোনার টিকা নিলেন সাড়ে ২৬ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৬৬৯

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ৬৬৯ জনের দেহে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত করোনা ভ্যাকসিন আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ টিকা কার্যক্রমে রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতাল ও অন্যান্য ভ্যাকসিন কেন্দ্রে মোট এক লাখ ১২ হাজার ৯৯ জন টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৮৮৬ পুরুষ ও ৮৫ হাজার ৫০০ জন নারী রয়েছেন। এদিনে টিকা গ্রহীতাদের মধ্যে ৩৯ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন। 

টিকা গ্রহীতাদের বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে ঢাকা বিভাগে সাত লাখ ৮১ হাজার ৭৫৯ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ১৯ হাজার ৩৮৪ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ লাখ ৯৭ হাজার ২২৭ জন, রাজশাহী বিভাগে দুই লাখ ৯৯ হাজার ৭৬২ জন, রংপুর বিভাগে দুই লাখ ৪৬ হাজার ৭৬২ জন, খুলনা বিভাগে তিন লাখ ২২ হাজার ২৯১ জন, বরিশাল বিভাগে এক লাখ ২৯ হাজার ৫ জন ও সিলেট বিভাগে এক লাখ ৭৬ হাজার ৮৪৮ জন টিকা নিয়েছেন।

এ পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারী ৬৬৯ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ১৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ৯৪ জন, বরিশাল বিভাগে ২৫ জন ও সিলেট বিভাগে ৩০ জন রয়েছেন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, চিকিৎসক ও সম্মুখ সারিতে কাজ করা ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : টিকাদান কর্মসূচি
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক