বিএসএমএমইউর চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক কামরুল
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চর্ম ও যৌন রোগ বিভাগের নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জায়গীরদার।
গত ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জায়গীরদারের হাতে যোগদানপত্রটি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হয়।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, নিউরোসার্জারি বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান ডা. এ টি এম মোশারেফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চর্ম ও যৌন রোগ বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জায়গীরদারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক কামরুল হাসান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) এমবিবিএসের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৮২ সালের সেপ্টেম্বরের শেষ বর্ষের এমবিবিএস পরীক্ষার্থী।
পরবর্তীতে ১৯৯৮ সালের জানুয়ারিতে তদানীন্তন আইপিজিএমএন্ডআর (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে এমডি ডারমাটোলজি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে তদানীন্তন আইপিজিএমএন্ডআরে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।
তিনি ২০০০ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১১ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
অধ্যাপক ডা. কামরুল হাসান জায়গীরদার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার রজাকপুর গ্রামের জায়গীরদার বাড়ির সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক অধ্যাপক মরহুম ডা. আব্দুর রকিব জায়গীরদার ও সৈয়দা রাবেয়া খানমের দ্বিতীয় পুত্র।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫